শূণ্য
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

আমি আজ শূণ্য
যা কিছু ছিল সব হারিয়েছি
অস্থি পেশী চর্মের আবরণই আছে
মনের জানালাটাই কেবল বন্ধ।

খালি ঘরের রুক্ষ দেয়ালটি
নিষ্পাপ জানালা দুটি
সবই স্তব্ধ মৃত জড় পদার্থ
কথা বলেনা, শুধুই স্মৃতিচারণ করে।

ইচ্ছে করেনা আর-
ভোরের সূর্য দেখতে
রাতের আকাশে তারা গুনতে
আর শিশির ভেজা ঘাসে পা ভিজাতে।

আজ আর শিহরণ পাইনা
অনুভব করিনা উদয়াস্তের সময়গুলোকে
শুধু বেহুলার সুরে ছন্দ মিলাই
হেটে চলি দূরের অজানা পথে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।