ঐতিহাসিক চুমুতত্ত্ব
- বোরহান রাব্বানী
তোমার ঠোঁটে টাটকা কিছু মধু আছে নাকি?
ভালোবাসা চুমু ছাড়া হয় নাকি মাখামাখি?
ভালোবাসা মিষ্টি নাকি তিতকুটে?
ভালোবাসা চুমু ছাড়া বিদঘুটে!
ভালোবেসে চুমু খেলে দোষ কি কিছু আছে?
ভালোবাসায় চুমু ছাড়া সব যে হাঁচা-মিছে।
ভালোবাসা ছুঁয়েছে যার মন সে জানে
চুমু ছাড়া ভালোবাসার হয় না কোন মানে।
তুমি আমি সাত জনম খুব করে যদি বাঁচি—
চুমুর জোরে থাকবো দু'জন ভীষন কাছাকাছি।
০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।