যে চলে যেতে চাই
- বোরহান রাব্বানী
যে চলে যেতে চায়—সে তো চলে যাবেই
চলে যাওয়ার জন্য এসেছিল সে।
বাসা বেঁধে পাখি উড়ে চলে যায়
পালক পড়ে থাকে তার পুরোনো বাসায়।
সে তো চলে যাবেই
চলে যাওয়া প্রকৃতির খেলা খেলেছে সে।
শশী তার রূপ দিয়ে সাজায়ে রাতে
সব রূপ মুছে দিয়ে ফের ডুবে যায় প্রাতে।
সে যে চলে গেছে
তাকে ঘিরে এত বেদনা কেন?
সে তো চলে যাবেই
সে কী বেদনা বোঝে!
০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।