নিখোঁজ বিজ্ঞপ্তি
- বোরহান রাব্বানী
কেউ তবু আশায় থাকে,
মুখটা চেপে ধরে কাঁদে
দেয়াল ভাঙে না,
টেলিফোন আসে না
এই শহরে কেউ কি আর চিঠি লিখে না?
আমি জানি না, তারারা জানে
যারা নিভে গেছে
না বলে, না কয়ে অভিমানে।
আমি জানি না, শহরজুড়ে দেয়াল জানে
যেসব ছেয়ে গেছে আলকাতরার কালিতে—
নিখোঁজ বিজ্ঞাপ্তিতে!
০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।