ফুরিয়েছে প্রেম, শিখিয়েছে বাঁচা
- বোরহান রাব্বানী
দিনে দিনে ফুরিয়েছে খালি প্রেম,
ভেঙেছে নিশুতি রাতের স্বপনেরা
যেভাবে ঝরেছে শেফালীর কুঁড়ি
শিশিরের কোলে: নিঝুম প্রভাতে।
আমিও শিখে গেছি স্ফীত সায়রে
টিকে থাকা— গা ভাসিয়ে স্রোতে।
০৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।