কখনও ভেবে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

কখনও হয়তো আমাকে মনে পরেনি
কিন্তু অনেক সময় তা ভেবেই ভালো লাগত
কখনও হয়তো আমাকে নিয়ে কেউ ভাবেনি
কিন্তু অনেক সময় তা ভেবেই ভালো লাগত।

অনেক ভালো লাগাই ছিল মিথ্যা
অনেক ভালো লাগাই ছিল অনিচ্ছাকৃত
তবুও ভালো লাগার গন্ডি পাড়ি দিতে পারিনি
পাড়ি দিতে পারিনি শত নিয়মের বেড়াজাল।

চলছে তো বেশ ভালোই অনিয়ম দৈনিক
চলছে তো বেশ ভালোই দুরত্বের বন্ধন
তবুও হারাইনি আমি শুষ্ক শীতের পরশে
হারাইনি আমি ঘন কুয়াশার গভীর তন্দ্রাচ্ছন্নে।

বেঁচে আছি আজও কাক ডাকা ভোরে
রুপালি আলোর মেঘ ঢাকা দুপুরে
কারও দয়ায় নয়, আছি নিজের পরিচয়ে
মাথা উচিয়ে সবার মাঝে দাড়িয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।