ইচ্ছে হয়না
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

ইচ্ছে হয়না আর কবিতা লিখতে
ছন্দ সাজিয়ে বেসুরে গান গাইতে
চিন্তা করতে গভীর ঘন ধ্যানে
আর হারিয়ে যেতে কল্প লতার দেশে।

সব কিছুই কেমন খা খা শূণ্য
দৃষ্টির যতটুকু সবটাই মরুভূমি
আপনকে আর আপন মনে হয়না
মনে হয় সবাই দূরের নক্ষত্ররাজি।

সেই নক্ষত্ররাও আজ অচেনা
আলো দেয়না কথা বলেনা চুপচাপ
অমাবস্যায় ঢেকে দেয় চারিপাশ
সাড়া দেয়না নিদ্রায় থাকে বারোমাস।

পথ যেন কেমন আকাশ নীল বাস্তবতা
নীল সমুদ্রে যাচ্ছে সে অযথা
বিষাদ করছে মনের সকল সঞ্চিতা
ভারী করছে আছে যত চাওয়া পাওয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।