আমি আমিই আছি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

আমি দুরন্ত পথ হেঁটেছি
অনিবার্য সম্পর্কগুলো দেখেছি
অনেক আশা পূরন করেছি
দিগ্বিদিক জীবনে ভেসেছি।

স্বপ্নযাত্রায় বারবার হেরেছি
পথান্তরের বালুকনায় উড়েছি
নিরব সত্যগুলো মেনেছি
বেদনার নীলাকাশে হেসেছি।

তবুও আমি জিতেছি
নিজের অজানাকে বেধেঁছি
হারিনি আধুনিকতার বেড়াজালে-
সার্চলাইটের সূক্ষ্ম অনুসন্ধানে।

অনুভূতির নির্বাক অনুশোচনা
আবেগের বাস্তব বিমুখীতা
পড়ন্ত বিকেলের সূর্যস্নানে -
সবই অটুঁট নিশ্চিত রীতিতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।