ডুবেছি তোতেই পুরোপুরি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

তোর এলোমেলো কেশের প্রতিটি ভাজে
লুকিয়ে আছে একেকটি গোলাপ
চোখের ঐ মায়াবী কথাতে
আমি খুজে পাই তোর প্রয়াস।

তোর ঐ দীঘল হাসিতে
শিহরণ জাগে মনেরই গভীরে
অনুভূতির জানালায় তোর উপস্থিতি
ক্ষণে ক্ষণে তাই অনুভব করি।

সন্ধ্যার আকাশে তোর নীলাভ সাজ
কল্পনায় জাগে তোর অল্প অজুহাত
জানিনে কি হবে আমার আজ
আমি যে ডুবেছি তোতেই পুরোপুরি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।