কখন তুই আসবি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আমি অপেক্ষা করছি
কখন তুই আসবি
কাঁধে মাথা ঠুকে বলবি
ভালোবাসি যে তোকে অনেক ।
তোর অপেক্ষায় আছি আমি
ভাবছি শুধুই তরি কথা
একবার কি বলবি
কখন আসবি তুই ।
আকাশ যে কালো হয়ে যাচ্ছে
একটু পর আধার আসবে
আমি যে হারিয়ে যাচ্ছি বহুদূরে
আসবি কখন বল এবার ।
তুই আসলেই যে গুচে যাবে
আছে যত আধার এ মনে
তুই আসলেই ভরে যাবে মন
হাসি আর কল্লোলে ।
আমি শুধুই তোর অপেক্ষায়
কেউ পারবে না তা ভাঙতে
আমার হৃদয়ের মনিকোঠায়
কেবল যে তোরই স্মৃতি টিকে রয় ।
তোকে যে খুব ভালোবাসি
তাই তো পারছি না দূরে যেতে
চারদিকে কেবল যে তুই আছিস
তোকে ছাড়া কিছুই ভাবতে পারছি না ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।