জন্ম-মৃত্যু
- সুদীপ তন্তুবায় নীল
জন্ম বলে-মৃত্যু ওরে তুই অন্ধকারে
আমি সদা ভেসে থাকি আলোর সাগরে |
মৃত্যু বলে-তুই মোর ভাই সহোদর
কোন মোহে আজ মোরে ভাবিস রে পর ?
আমি ছাড়া 'জন্ম' তোর উৎস কোথায় ?
তোর শেষে তোকে নিতে দাঁড়িয়ে যে ঠায় |
বইবে বৃথা ওরে আলোকের ধারা
অচলে থাকবে পড়ে অন্ধকার ছাড়া |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।