কে তুমি ?
- সুদীপ তন্তুবায় নীল

খোলা বুক
খোলা মন
খোলা বারান্দায় নগ্নতা জড়িয়ে
খুঁজে বেড়ায় কিছু
যখন নিঃসঙ্গতা গিলে খায় ;
কে যেন মন্হর পায়ে
হাসি মুখে এসে
বিয়োগিত সাহারার তপ্ত বালু
ঘষে দিচ্ছে নগ্ন হৃদয়ে !
দু ফোঁটা জল ছাড়া
কিছু নেই দেবার ..
আর আছে স্বপ্ন ভাবনা |
- কে তুমি ?
তুমি কি বাস্তবে হারিয়ে যাওয়া
সেই ললনা ?
যে স্বপ্নে স্বপ্নে হৃদয় করে নগ্ন,
ঠেলে দেয় অন্ধকারে !

-(22/02/2013)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।