স্বপ্নসখা
- সুদীপ তন্তুবায় নীল

চাঁদের বুড়ি দিচ্ছে পাড়ি গল্প কথার সুরে
শুনেছি সে চরকা কাটে শশীর অন্তঃপুরে |
আশায় থাকি রাখব দু'হাত বুড়ির দুটি হাতে
স্বপ্নগুলো যবিষ্ঠ হয় যত্নে দুধে ভাতে |
বাস্তবেরই করাঘাতে হারিয়ে যায় বুড়ি
মন ভোলানো গল্পকথা দুর আকাশের ঘুড়ি |
বুঝেছি আজ স্বপ্ন হাঁটে বাস্তবেরই বুকে
বাস্তব এসে রাখে না চোখে স্বপ্নসখার চোখে |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।