দুটি রাস্তার মোড়ে
- সুদীপ তন্তুবায় নীল
(১)
পশ্চিমাকাশে এক ঝাঁক বলাকা
সাঁজাল ঝরিয়ে চুপি চুপি চলে গেল চতুর্দিকে...
নীড় হারা এক বলাকার প্রদোষক্ষণের ভাবনা :
আমি অসহায় যেতেই হবে আঁধারতলির পথে !
(২)
পথ হারা যুবতীর পিছে নগণ্য ধর্ষক
চারিদিক নিস্তব্ধ !
কোন দিকে তার নিরাপদ গন্তব্য :
ধর্ষকের হাতে ঝুলে থাকা কন্টকিত আলো পথে
নাকি এক খাদে - অন্ধকার মসৃণ পথে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।