ওড়াওড়ি খেলা
- সুদীপ তন্তুবায় নীল

সাতরঙা রঙধনু ওই পুবাকাশে
জেগেছিল সারাবেলা বরষণ শেষে |
কত পাখি উড়ে গেল নানা কলরবে
সাধ হয় দুটি পাখা পাব আমি কবে ?
পাখা পেলে উড়ে যাব নীলিমার পারে
শঙ্খচিল যেথা গিয়ে রৌদ্র স্নান সারে |
অপলক চেয়ে আমি এ মাটির বুকে
রোমন্থিব শত স্মৃতি সুখে কিবা দুখে |
তারপর দুরাকাশে কাব্য তুলি টানে
এঁকে দেব কাব্য নারী মানে অভিমানে |
হেথায় সেথায় দুরে ভ্রাম্যমান হবো
যত্রতত্র স্মৃতিগুলো রেখে আমি যাবো |
ক্লান্তি এলে নিদ্রা যাবো অন্তিমের বেলা
সাঙ্গ হবে দুরাকাশে ওড়াওড়ি খেলা |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।