যেদিন তুমি হারালে গো
- সুদীপ তন্তুবায় নীল

যেদিন তুমি হারালে গো শেষ বিকেলের বেলা
অট্টহাস্য করেছিল ধূসর মেঘমালা |
কে বোঝাবে বুঝেও ওগো অবুঝ ছিলে তুমি
হাজার ব্যথা বুকে ধরেও কাঁদেনি এই প্রেমী |
পাথর বুকে বিদায় দিলেম সন্ধ্যা এল নেমে
ভগ্ন তরী পড়ল এবার কষ্ট নদীর প্রেমে !
বয়ে গেল খরস্রোতায় কেউ দেখেনি চেয়ে
মাঝি যে তার হারিয়েছে ধূসর পথ বেয়ে |
কষ্ট নদী শুকোলে যে আর কাঁদে না তরী
হয়তো নারী বেঁধেছে ঘর স্বর্গ সুখে ভরি |
ব্যর্থ গাথা লিখে যাব বৈঠাখানি ধরে
শুষ্ক নদীর ক্ষয়ে যাওয়া উলঙ্গ প্রস্তরে |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।