বাসনা
- বোরহান রাব্বানী

নির্ভীক বাসনায় জেগে আছে বিষুদের রাত,
তীক্ষ্ণ প্রহার যেন দূরে ঠেলে রাখে আমাদের।
দিক হতে দিকে ভেসে আসে হাহাকার ধ্বনি
হৃদয়ের গভীরে জমেছে হৃদয়ের বিষাদের খনি।

আঁধার রাত্রির বুকে অজস্র জোনাকির চিৎকার,
হাওয়ার শব্দের বেগে নিশ্বাস
সাধের সিরামিক গ্লাস—
মদের টুংটাং।
শরীরে ক্লান্তির বাড়— নুয়ে আসে দ্বাদশীর চাঁদ
দুচোখে সহস্র বছরের ঘুম আমার; তবুও

নির্ভীক বাসনায় জেগে থাকে বিষুদের রাত
কেউ এসে কড়া নাড়ে যদি—
দুচোখের কোটরে দুচোখে
অঘটন এক আশ্চর্য অগ্নুৎপাত!


২৫-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।