ইস্টিশন
- বোরহান রাব্বানী
এই যে এমন ইস্টিশনে
নতুন গাড়ি আসছে,
পুরোনো গাড়ি নিজের সারি
সময় হলে ছাড়ছে।
এত বড় ইস্টিশনে
তোমায় কোথাও দেখছিই না!
সত্যিই কি তো পণ করেছ
আর কখনো ফিরবেই না?
থমকে থাকা ইস্টিশনে
জনদুর্ভোগ কমছেই না,
তবুও এই ব্যস্ত বিকেল
তুমি বিনে কাটছেই না।
২৭-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।