অস্ফুট অগ্নুৎপাত
- বোরহান রাব্বানী
আমাদের শেষ দেখা সেই
বছর পাঁচেক আগে—
বালুঘাট, ই.সি.বি.'র মোড়ে।
পিউ, তোমারও কি মাঝেমাঝে
বুকের ভিতরে এখন—
বেদনার রাশিরাশি এটানা,
ভিসুভিয়াস পোড়ে?
আমার যেমন পোড়ে—
কবিতার প্রতিটা চরণে চরণে।
শুরু থেকে শেষ: দাঁড়ি, কমা,
হাইফেনে—
আর কোলনে কোলনে॥
২২ জানুয়ারি ২০২৩
০৫-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।