শোন, তোমাকে বলি
- বোরহান রাব্বানী

পিউ, শোন তোমাকে বলি:
এই নির্ঘুম রাত জেগে আছে যেই
এক ফালি চাঁদ
মাঝেমাঝে তার বুকে মেঘ আসে।
দেখি তোমার চোখের মতো
কাজলের গাঢ় ক্যানভাস এঁকে—
তোমার ঠোঁটের মতো তারা উড়ে যায় হেসে।

মিলনের দূর বেড় থেকে তুমি ঠিক
এইভাবে বুকে এসে বসো।
তোমার সকল চুমায় আমাকে দাবিয়ে রাখ—
পরাজিত অশ্বের মত আমিও তো
ঠোঁট পেতে দেই, বুক পেতে দেই,
পেতে দেই সমস্ত শরীর
নশ্বর পৃথিবীর বুকে যাকিছু আমার
একান্ত ঋকথ।

এইখানে তুমি থাক
এইখানে বেঁধে আছ ভেড়ি
বিরহের ঢেউ এসে বিরোধ বাঁধায়—
একক অটল তবু হেমের কুঁড়ি।
প্রণয়ে কারাবাসে সবকিছু লুট,
নিঘুম করাল ঘোরে দেখি—
নিপুন প্রেমের মুখে সোনার মুকুট।

আমার শব্দের বাঁধ ভেঙে গেছে,
উজানে ছুটছে অবাধ অধৃষ্য ভাষণ।
অশ্রুর মতো পুত এই ভালোবাসা
তেতো হয়ে আসে তার স্বাদ।
তবু বিশ্বাস করো তুমি— এ পবিত্র ভীষণ।

২৭ নভেম্বর ২০২১


১১-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।