যেমন খুশি তেমন শাসন
- বোরহান রাব্বানী

বন্ধু বলে বলে বেঁধে দিলো তিস্তা—
তুই আমি চেয়ে দেখি, নেই কোন রাস্তা৷৷

খুলে দিলে জলদ্বার ডুবে যায় দেশটা৷
দিকে দিকে রব ওঠে, কেউ ধর হাতটা৷৷

অনাহারে আধাহারে ছুঁয়ে থাকা কান্না৷
সবকিছু ভেঙেচুরে নিয়ে যায় বন্যা৷৷

দিন ভাঙে, রাত ভাঙে, ভেঙে যায় ঘরবাড়ি৷
নিদাঘে নেই বারি— ঘনকালে ছড়াছড়ি৷৷

জীবনটা আমাদের হয়ে গেলো সস্তা৷
নদীর কিনারে খালি ফেলে যাই বস্তা৷৷

রাত ঘুরে দিন আসে— হয় না নিষ্কৃতি
বৈঠকে সরগরম, নেই কোন স্বীকৃতি।

আমাদের দেশটা চলে গেল রসাতলে—
যে যার মতো করে পিষে খেলো জাঁতাকলে৷৷

০৯ অক্টোবর ২০১৯


১১-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।