দুঃখ ভালোবাসি
- কাজী আনিসুল হক
সকাল থেকে কাদঁছে আকাশ,
ঝরছে শুধু জল।
মেঘেরা এসে বলছে আমায় ,
ভিজবি যদি চল।
মেঘের ডাক এড়িয়ে গেলাম,
তবু হলোনা ছাড় ।
ভিজিয়ে সে যে ছাড়লো আমায়,
করলো না ত পার ।
নিথর দেহে জলের ছিটায়,
ভিজিয়ে দিলো মন।
আকাশ আমি সমান ধারায়,
কেদেঁছি কিছুক্ষণ ।
মিটলো স্বাদ ভরেনা হৃদয়,
আরো তোমাকে চাই ।
আসা যাওয়া এ কোন খেলায়,
দেখা দিয়েই নাই !
বিচিত্র এই জীবন দশায়,
হারানো হয় বেশি।
তাইত সুখ তালাক দিয়েছি ,
দুঃখ ভালোবাসি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।