মেঘবালিকার ফাঁদ
- কাজী আনিসুল হক
মেঘবালিকা সকাল থেকে গোমড়া মুখে বসা।
কাঁদছে দেখো থেমে থেমে মিটছে না তার আশা।
দুপুর গেলো বিকেল গেলো সন্ধ্যা নেমে এলো-
শুভ্র মেঘেরা রঙ বদলে কালছে হয়ে গেলো।
গোধুলীতে মন হারালো রঙ্গধনু সাত রঙ-
আকাশটা আজ বড্ড বেশি করে দেখো ঢঙ।
বৃষ্টি ফোঁটা নিটল গায়ে অবাদ বিচরন-
খোলা চুলের নীল শাড়িতে ষোড়শী দেহমন।
আসা-যাওয়া প্রাচীন খেলা স্বপ্নে দোলা খায়।
শরতের বুকে ক্ষোভ জমেছে ধুয়ে মুছে যায়।
আঁধার রাতে জোছনা বাঁকে দেখা যায়না চাঁদ-
রহস্যময় আলোছায়া মেঘবালিকার ফাঁদ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।