মনের না বলা কথা
- কাজী আনিসুল হক

নির্বাক রাতের গভীরে যখন ,
পরিপূর্ন নির্জনতা ।
পূর্নীমা চাঁদের আলোয় তখন ,
সাদা মেঘের মহোনীয়তা।

অপলক দৃষ্টিতে অদৃশ্য ছায়া,
বারেবারে ভেসে ওঠে মুখ।
সময়ের সৃষ্টিতে অজানা মায়া
যাযাবর খুজে ফেরে সুখ।

জোছনারা নিরবে পসরা সাজায়
বেদনারা হয় যে মধুর ।
জীবন ক্যাম্পাসে বাশরী বাজায়
কল্পিত সেই চেনা সুর।

থমকে যাওয়া বাতাসে ঝরছে-
দেখো গাছের মৃত পাতা ।
অপরূপা সজ্জি আকাশ বলছে-
আজ মনের না বলা কথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।