— বিদগ্ধ আমি
- অনুপ কুমার বিশ্বজিৎ
বিবস্ত্র হৃদয় উরে চলে যায়,
খুঁজে বেড়ায় কোমল
স্বভাবের মানবী,
জানি না কোথায়?
অস্তিত্ব খুঁজে হতাশ আমি
বিপ্রগন আজও পায়নি সন্ধান তার।
আমি চৈত্রে খুঁজি শিউলি
জানি তোমার খুব পছন্দ!
কিন্তু তুমি কোথায়?
কবে আসবে?
বিদগ্ধ হয়ে আছে আজও,
আমার মনের মন্দির।
যে মন্দির অদৃশ্যমান …
২৭-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।