শুধু অজুহাত
- অনুপ কুমার বিশ্বজিৎ

তোমার সুমধুর বাক্যে তুষ্ট
হইলো আমার হৃদয়!
বুঝিনি তখন ছলনা ছিলো,
এখন ব্যস্ততার অজুহাত দাও।
বুঝিবার ক্ষমতা নাই যে আমার
তবে আমি তোমার কাছে
বিলুপ্তপ্রায়। হে দেবী ক্ষমা
করো মোরে ভুল ছিলো, আমার
ভাবনায় ভাবুক আমি, বিভোরে
থাকিয়া আছি তোমায় নিয়ে।
হায়রে হতভাগ্যা আমি, নাহি
পারিলাম অর্ঘ্য দিতে তোমারে!
কোনো এক ব্যস্ততার অজুহাতে।


২৭-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।