ঈদ করবো সবাই
- কাজী আনিসুল হক
১
ঈদ এসেছে, ঈদ এসেছে,
তর যে আর সয়না।
নতুন জামা আরো কত কি!
খোকার যত বায়না।
চওড়া দামে কিনেছে জামা,
খুকির বেজায় খুশি।
সেই আনন্দে সাবার মুখে,
ফুটেছে অসীম হাসি।
২
পথের শিশু নয়ন তারা,
কাঁদছে কেবল শুধু।
এবার বুঝি ঈদ হবেনা,
ভাবছে ছট্টো মধু।
প্রিয়া বলছে চলরে বোন,
ভিক্ষা করতে যাই।
টাকা জোগাড় করতে হবে,
ঈদ করবো সবাই।
৩
এই শহরে অনেক ধনী
অনেকে উড়ায় টাকা_
দানের বেলা কেন কৃপণ!
দিতে গেলেই ফাকা?
আছে তোমার অনেক বেশি,
বাড়িয়ে দেওগো হাত।
আপন ভাবো সব শিশুরে,
ক্ষয়িত হবেনা জাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।