পথ
- সুদীপ তন্তুবায় নীল

পথের পরে পথ চলেছে আলো অন্ধকারে
যাত্রী একা যায় যে হেঁটে সেই পথেরই পরে |
হয় পেরোতে উষর মরু তপ্তবালি বেয়ে
মরুপথের অন্ত নামে ছায়া পথে গিয়ে |
ছায়া পথের পরে আবার সেই পথেরই বুকে
জীবন কক্ষপথের শেষে নিশি নিদ্রা সুখে |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।