প্রেম
- সুদীপ তন্তুবায় নীল
প্রেম আছে দৌলত ধনে সুন্দরও বদনে
প্রেম আছে ভোগ শরীরে নাই শুধু মনে ।
প্রেম আছে রাজনীতিতে কুত্তারও অধমে
প্রেম আছে গাঁজা মদে মন মতি ভ্রমে ।
প্রেম আছে পথ মাঝে বিড়াল চলে গেলে
প্রেম আছে সেথা নাই ট্রাফিক সিগন্যালে ।
প্রেম আছে ধনবানে টাকারও বাসরে
প্রেম আছে নিদ্রালসে নাই সমাজের তরে ।
কিদারুণ প্রেমেরও মান দেয় লোকে সবে
আঁধারে সমাজ ডোবে মিথ্যা মোহ লোভে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।