পথহারা পৃথিবী
- সুদীপ তন্তুবায় নীল
একদিন তুমি ছিলে আমার সূর্য
আমি ঘুরন্ত পৃথিবী
তোমায় প্রদক্ষিণ করতে করতে
হেঁটে গেল কয়েকটা বছর.......
একদিন হঠাৎই হারিয়ে গেল
পৃথিবীর কক্ষপথ
হারিয়ে গেল সূর্য
ক্লান্ত পৃথিবীর বুকে নেমে এল
অফুরান দুরন্ত রাত্রি !
পাখিগুলো সব এখনো ঘুমিয়ে
প্রশান্তির ছায়াতলে
ঘুমিয়ে আছে ভোর ;
আবারও অনেক বছর হেঁটে গেল...
হয়তো সূর্য এখন আর নেই
সে খুঁজে নিয়েছে অন্য পৃথিবী !
তবুও অপেক্ষা জেগে থাকে
পথহারা পৃথিবীর বুকে.......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।