নতুনের হাত ধরে
- উত্তম চক্রবর্তী
ভেবে ভেবে কূল নাই...
চেনা গলির নিস্তেজ সুর!
কখনো-কখনো দমকা হাওয়া
সুর তুলে;
যদি সবকিছু করায়ত্ত করা যায়!
সাবধানে পথ চল;
নিজের উপর শুধু
ভরসার আলো দেখা শ্রেয়।
ভালো লাগে
যদি আগন্তুক আসে;
এই ভেবে যে-
নতুনের হাত ধরে
সভ্যতার পার্থিব সখ্যতা গড়ে উঠে বলে...
তাং- ২০/১০/২০২২ ইং
২১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।