শরৎ স্বপ্ন
- উত্তম চক্রবর্তী
ওগো ভালোবাসা,
যদি দিতে পার অপার পার্থিব সুখ
তবে- নীরবে, নিভৃতে এসো!
এসো জোছনার আলো হয়ে,
বালুচরে স্নিগ্ধ সুষমায়
ঢেউয়ের তালে তালে,
দেখে নেব তোমা!
প্রহরীর মতো জেগে জেগে
অপেক্ষায়...
ছন্দের আলোয় মাতাবো এবার
একমুঠো শরৎ স্বপ্ন
দেখাব বলেই...
তাং- ২১/১০/২০২২ ইং
২১-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।