সিত্রাং যুদ্ধ
- উত্তম চক্রবর্তী
শেষ টুকু বাকি থাক এই ভেবে আছি,
কারা যেন চাই না-তো
আমি-তুমি বাঁচি!
একে একে কালো ধোঁয়া কালবেলা আঁকে!
কার সাথে? কারা যেন,
আড়ি পাতে বাঁকে।
দুঃসহ জীবন যার অজানার পথে,
অন্বেষণ করে যায়
সহজাত হতে!
মনুষ্য, প্রকৃতি আজ রোষানল হয়ে,
কে, কারে হরণ করে?
প্রতিশোধ লয়ে!
আবেগ উৎকণ্ঠা অতি; কার লাগে ভালো?
অন্ধকার দূর করে
আলো তব জ্বালো।
তাং- ২৩/১০/২০২২ ইং
০৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।