চিরজীবী
- উত্তম চক্রবর্তী

দাও, দাও আরো; বাড়িয়ে দাও-
বয়সের ভার বড়,
একশত নয়, দুইশত নয়;
দাও সহস্রতর!
'বর' দাও যদি; দাও তারে এক-
অমরত্বের বর,
অন্যায় যত, জঞ্জাল যত
সাফ করে তরতর!

যমুনা আজ যমকে দিল
কপালে ভাইফোঁটা,
আশীর্বাদে অমর হলো
জীবন আলোকচ্ছটা!
আমিও তাই দিলাম তিলক
ভ্রাতৃ দ্বিতীয়াতে,
চিরজীবী হবে যে ভাই
পবিত্র ছোঁয়াতে!

তাং- ২৭/১০/২০২২ ইং
@ভ্রাতৃ দ্বিতীয়া- ভাইফোঁটা


০৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।