বিয়ে বাড়ি
- উত্তম চক্রবর্তী

আনন্দ কে
দেখবো বলে অনেক দূরে গেলাম,
সাগর, নদী, পথ ভাঙ্গা ঢেউ
সবি সেথা পেলাম!
সব জনারি
দেখা হলো- যেমন ভেবেছিলাম,
ক্লান্ত হৃদয় ভুলেছে সব
নীলাম্বরীর ঘাম!

যুদ্ধ জয়ে
কপোত চলে, সানাই বাজে কত,
প্রতীক্ষাতে কপোতী মন
পথপানে রত।
মঙ্গল দীপে
বরণ হলো রাজ কন্যার দেশে,
শুভ ক্ষণের পরিণয়ে
মাল্য দানে শেষে!

তাং- ৩০/১০/২০২২ ইং


০৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।