প্রশংসা
- Pushpu Monjuri
মুখের কটু কথায় কখনো মন পুড়ে
হাঁসি তামাসা কখনো
অনেকের হৃদয়ে আঘাত হানে।
অনেকের মুখের ভাষা
মনের ভাষা এক নয়
দুঃখ চেপে অনেকে কিছু কয়।
প্রশংসার বাক্যখানি লাগে মধুর মতো
তেঁতো লাগে অনেক কথা
কখনো যার বাস্তবতা যায়না বুঝানো।
মিষ্টি কথায় কভু মন ভোলানো মুখের কথাই সব নয়
আত্নার মাঝে যেজন থাকে
কখনো তাকেও কষ্ট পেতে হয়।
আমরা দেখি মুখের হাঁসি যন্ত্রনা দেখিনা
মায়ার ধন দেখলে ব্যথায়
ভেতর জ্বালাটা কইতে পারিনা।
নীরবে মোরা নীরবে রাখি যারা তোলে
কিছু রাখি ভেতরে জমা করে;প্রশংসাই সবকিছু নয়
আপন তো তেঁতো কথাও বলে।
হারাধন ডাকে খোকা বলে বুকের ধন
আপনের কাছে সন্তান তুল্য মানিক রতন
পিতা তুল্য কথার ভুলে কখনো কি হয় পর।
মুখের মিষ্টি কথায় থাকে জড়ানো সংশয়
মুখের অতৃপ্তি মাখানো অনেক কিছু
কখনো কাছের কারো দেয়া আনন্দ বার্তা হয়।
০৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।