নিশিপদ্য
- সুদীপ তন্তুবায় নীল
প্রভাতের পাখি বলে-
আমি তোর কেউ নই
ঘাসফুল বলে-তুই
দু'দিনের উড়ো খই ।
রবির কিরণ বলে-
এ পৃথিবী তোর নয়
ধূলো মাটি বলে-তোর
এখানেই হবে ক্ষয় ।
উদার আকাশ বলে-
করছি পুতুল খেলা
গোধূলিটা বলে-তোর
হব রে বিদায় ভেলা ।
বলাকারা বলে যায়-
এভাবে ঘুমোবে দিন
সন্ধ্যাতারা বলে-নিশি
হবে বড়ো উদাসীন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।