নির্মম নিয়তি নৃত্য
- সুদীপ তন্তুবায় নীল
নদীতে নাইছে নীল নভঃতে নয়ন,
নগ্ন নভেঃ নীলকান্ত নীলাভ নধর
নিনাদে নিগূঢ়ে নষ্ট নিয়তি নাচন,
নীর ন্যয় নির্ঝরিছে, নিরীহ নশ্বর
নাকের নোলক নাই, নিনাদ নূপুর !
নিশিতে নক্ষত্র নব, নিরাপদে নীলা,
নিদ্রিত নিশিতে নত নিয়তি নিষ্ঠুর !
নিরানন্দে নত নীল নির্গুন নিষ্ফলা
নদীতটে নষ্ট নাও, নীল নষ্ট নীড়ে,
নয়নজলী নালীতে নেশাতে নিদ্রিত !
নিগূঢ়ে নিঃসঙ্গ নিত্য নিশির নিবিড়ে,
নীলাহীন নীল নব নিশি নিবিড়িত !
নির্মম নিয়তি নৃত্য নীলার নিদানে
নিরুপায় নির্বানেতে নগ্ন নির্বাসনে...
(sonnet)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।