অসময়ে আগমন
- শিপন আলম
অসময়ে এলে তুমি বড্ড অসময়ে
যখন সময়ের স্বাভাবিকতা নেই
আমার জীবনে।
জীবনের বসন্ত অতিক্রম করে
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ডিঙিয়ে
জরাজীর্ণ শীত যখন
করেছে গ্রাস আমাকে
তখন তোমার বসন্ত হৃদয়ের
বর্ণিল উৎসুক আহবানে
সাড়া দিতে পারি নি একদম।
ভালবাসার ধরণই এমন
ঘুরে ফিরে সে আসবেই হয়তো
চেনা মানুষের কাছে
হয়তো সময়ে নয়তো অসময়ে
ঠিক তোমারি মতো।
সময়ের পরিক্রমায় কত ভালবাসা
আবদ্ধ হয় প্রেমময় বন্ধনে
কত ভালবাসা দূরে সরে যায়
কক্ষচূত গ্রহ উপগ্রহের মতো।
অতীতের সবকিছু ভুলে
পরাজিত প্রেম যখন
ফিরে এসে কড়া নাড়ে দ্বারে
তখন না থাকে সুযোগ
না থাকে সময়।
সময়ের ভালবাসা তাই
গুরুত্ব হারায় অসময়ের কাছে
সময়ের আগমন তাই
প্রস্থান হয় অসময়ের কাছে।
১৭.১০.২০২৪, হাবাসপুর।
১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।