দেশ নামে ডাকি যারে
- চিত্রণ ভট্টাচার্য
দেশ নামে ডাকি যারে
হায়েনারা সব খাচ্ছে কুড়ে,
স্বাধীনতা নামে চিনি যারে
ফেলছে নিয়ে সাগর পাড়ে।
দেশটাকে বাঁচাতে হবে
গণতন্ত্র আনতে হবে,
যুদ্ধ আবার করতে হবে
স্বাধীনতা এবার ফেরাতে হবে।
হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ
সাম্প্রদায়িকতায় নিঃশ্বাস রুদ্ধ,
অন্তরে জমে থাকা রুদ্ধ ক্রুদ্ধ
সব ভুলে হোক এবার দৃঢ় বন্ধুত্ব।
২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।