এই চুপ
- চিত্রণ ভট্টাচার্য

এই চুপ

কার কথাতে
মুখ খুলেছিস
কার ভাষাতে
শ্লোগান দিচ্ছিস
এইটা আমার বাপের দেশ
রাজাকারের সময় শেষ

এই চুপ
মারব খুলিতে
দিব পুড়িয়ে
এক গুলিতে
দিব উড়িয়ে
এইটা আমার বাপের শিক্ষা
তুই রাজাকার করে খা ভিক্ষা

এই চুপ
কেন হলো বল
বিসিএস প্রশ্ন ফাঁস
তুই করেছিস নিশ্চই কিছু
নয়তো এটা আমার তাস
এইটা আমার বাপের নীতি
ক্যাডার হবে আমার পুতি

এই চুপ
ওরা মুক্তিযোদ্ধার নাতি
ওরাই আসল মেধাবী
তুই শালা রাজাকারের পুতি
ফিরিয়ে নে তোদের দাবী

এই চুপ


২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।