এই চোখে বিষন্নতা টের পাও?
- শুভ রাম

এই চোখে বিষন্নতা টের পাও?
এখানে জমে আছে হাজারো অশ্রু,
যা ঝরে না, শুধু জমাট বাঁধে—
চোখের গভীরে এক নিঃশব্দ স্রোত হয়ে।

এই চোখে দেখো, স্বপ্নের ভাঙা টুকরো,
যা একসময় আলো ছিল,
এখন কেবল অন্ধকারের কাহিনি।
তবু কি তুমি অনুভব করো সেই ব্যথা?

এই বিষন্ন চোখে জড়ানো আছে
তোমার স্পর্শ, তোমার ভালোবাসা,
যা হারিয়েছে সময়ের ধারায়।
তুমি কি দেখতে পাও সেই চিহ্নগুলো?

কখনো কি অনুভব করো,
এই চোখের নীরবতার পেছনে
লুকিয়ে আছে এক নিঃশেষ প্রাণ?
তবু, এই চোখ এখনো চেয়ে থাকে—
শেষবার তোমাকে দেখার অপেক্ষায়।


২৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।