বাবা ও ঠাকুমা -3
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)
বাবা ছিলেন ছায়ার মতো,
ঠাকুমার ছিলো শ্বাস।
দু’জন মিলে বুনেছিলেন
এক ভালোবাসার বাস।
ভোরের আলো ফুটতে না ফুটতেই,
বাবা ছুটত কাছে,
ঠাকুমার চোখের তারা
ছিলে,কচি কটির মাঝে ।
কখনো ওষুধ, কখনো খাবার,
কখনো স্নেহের হাত,
বাবার যত্নে জুড়িয়ে যেতো,
দিদার সারা দিন রাত।
তবে সেই দিন এলো শেষবার,
ডিসেম্বরের শীতল ছোঁয়া,
বাবার কোলে নিঃশ্বাস ফেলে
চলে গেলেন মা’টি তার।
সেদিন বাবা চুপটি ছিল,
চোখে ছিলো জল,
কিন্তু মুখে ফুটল না আর
একটিও অভিযোগের বল।
এখনো রাতে দরজা খুলে
বাবা চেয়ে থাকে,
যেনো ঠাকুমা ডাক দেবে
"কচি কচি একবার আয় কাছে!"
আমি জানি, এই শূন্য ঘরে
ভালোবাসা মরে না,
যে মানুষ বুক পেতে রাখে,
সে তো কাঁদে না
—জ্বলে যায় শুধু স্মৃতি !
১৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।