মুক্তির হাওয়া
- সুদীপ তন্তুবায় নীল

নিস্তব্ধ অন্ধকার !
ছুটে বেড়ানো এগলি ওগলি
মুক্তির আকাঙ্খায়...
অবশেষে আলোর সমুদ্রে
আর্ত চিৎকার !
মুক্তির হাওয়া -
আঁশটে গলিপথ ধরে
আলোর পৃথিবী :
অবার্চীন বৃত্তাকার সরনি
যার বুকে ছুটন্ত যাত্রী
একদিন ক্লান্তির ঘুমে ঢলে পড়ে
আঁশটে গলিতেই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।