পথের ধূলো বলো তুমি
- সুদীপ তন্তুবায় নীল

পথের ধূলো পথের ধূলো একটা কথা বলো
আমার বুকে হঠাৎ কেন সন্ধ্যা নেমে এল ?
দিন ফুরোলো বিকেল গেল ফিরল পাখি নীড়ে
প্রদীপহীনা সন্ধ্যা এল আমার জীবন ঘিরে ।
চলল জীবন আঁধার নিয়ে ঘুমায় আলোর পাখি
জেগে থাকে অশ্রু নিয়ে আমার দুটি আঁখি ।
পথের ধূলো বলো তুমি কষ্ট কেন বুকে ?
হাসির অন্ন দাও তুলে মোর উপবাসী মুখে ।
আঁধার ঘরে আর কতকাল খেলব পুতুল খেলা
মৃত্যু ঘরেই হবে কি শেষ নিঠুর নিশি বেলা ?
পথের ধূলো তোমার বুকে থাকব আমি মিশে
রেখো আমায় যতন করে একটু ভালোবেসে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।