পথ-৩
- সুদীপ তন্তুবায় নীল
একটা পথের গল্প
দীর্ঘ কিংবা অল্প
নোনাজলে ভেজা যখন ধূলোরা
তখন সুখেরা কল্প ।
পথ আঁকাবাঁকা স্মৃতি রোদ মাখা
হেঁটে চলা একা একা
পথ শেষ হলে সব কিছু ফেলে
ধরে নিয়তির রেখা -
ফিরে দেখা শুধু অল্প
একটা পথের গল্প ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।