অন্ধকার শুধু অন্ধকার...
- সুদীপ তন্তুবায় নীল

বিষণ্ণ মেঘ !
ইতিকা বেলায় একটু একটু করে
কবর হল দুরন্ত নীলিমার ;
প্রদোষক্ষণ গড়িয়ে গেলে
সাঁজাল সপ্তকের মূর্ছনায় নেমে এল
মাতৃ জঠরের ন্যয় তীক্ষ্ন অমানিশি !
যেন মুক্ত হল আঁশটে অন্তর্বাসের দ্বার..
যেতে হবে পুরানো ঠিকানায় :
অন্ধকার শুধু অন্ধকার...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।