হেমন্তের গান
- সুদীপ তন্তুবায় নীল
শঙ্খচিলের ডানার গভীরে জেগে থাকে হেমন্তের গান
জেগে থাকে শিশিরস্নাত ঘাসের ভিতর
চাপা হলুদ গাঁদার গর্ভকেশরে ।
এদের হৃদয় চিরে একটা সূক্ষ্ম পথ এসে
আশ্লিষ্ট হয়েছে আমার হৃদয়ে,
খেলা করে রঙবেরঙের ধূলো ।
আদিম নেশার পাগলামি,
সুর বয় বর্ণমালার গভীরে......
নৈঃশব্দে হেঁটে যায় সম্পৃক্ত জ্যোৎস্না - হেমন্তের গান ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।