মামা হওয়ার আনন্দ -2
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)

বিদ্যুৎ


মামা হওয়ার যে অনুভূতি,
অমৃত সম, ঐশ্বরিক সত্তা প্রাপ্তি।
হৃদয়ের তালে উথলে ওঠে আনন্দ,
নতুন এক মধুর গান আর কবিতায় ধরে ছন্দ।


আনন্দের তরঙ্গ উঠেছে হৃদয়ে,
ছোট্ট সেই হাতটি ধরতে মুঠোয়ে
নতুন খোকা বা খুকি যাইহোক,
ছোট্ট মুখে চোখে দেখবো হাসির ঝোঁক।


নতুন জীবন, নতুন পথ,
মামা ভাগ্নেয় টানবো রথ ।
শিশুর হাসিতে গুঞ্জরিত।
মামা হওয়ার সুখে অপেক্ষিত।


মামা হওয়ার অনুভুতি, এক সুগন্ধী গোলাপের মতো।
অতীতের সব পাথরে, নতুন ফুল ফুটে যত ।
তাকে হাতে তুলে নিয়ে, আমি এক নতুন আলোর পথচারি।
মামা হওয়া এই এক স্বর্গীয় সঙ্গীত, মন্ত্র যোগে মঞ্চ ভারী।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।