অন্ধ অহঙ্কার
- BIDYUT BARAN BARIK ( বিদ্যুৎ বরণ বারিক)
হঠাৎ বিত্তের বন্যা এলো,
যে হাত ছিল শূন্য কাল,
আজ সে হাতে ঝলমলে সোনা,
চোখে পড়ে না গরিবের হাল।
যে পথ ধুলোয় মাখা ছিল,
যে মাঠে ছিল ছুটোছুটি,
আজ সেসবই অচেনা,
অপরিচিত এক অন্ধ গুটি।
বন্ধুর কাঁধে হাত ছিল যেথায়,
আজ সেখানেই দূরত্বের দেওয়াল,
স্বজনের চোখে জল জমেছে,
তবু নেই তোমার খেয়াল।
বৃক্ষ যে মাটির ঋণ ভোলে না,
শিকড় ভুললে হয় যে ক্ষয়,
অহংকারে ভাসলে যেদিন,
ধ্বংসটা তখন সময়ের জয়।
বুঝবে কি তুমি শেষ অবধি,
কে ছিল আসল আপন?
অর্থ গেলে ফুরোবে সবই,
থাকবে কেবল একাকী কান্না,
আর ভেঙে যাওয়া নিঃসঙ্গ মন।
২৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।